রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম) সালাম ফিরানোর পর বলতেন,
১।
للَّهُ أَكْبَرُ বাংলা উচ্চারণঃ আল্ল-হু আকবার একবার। অর্থ: "আল্লাহ সর্বশ্রেষ্ঠ"। {বুখারী, হা/ ৮৪২ ; মিশকাত, হা/ ৯৫৯।}
২। اللهَ أَستَغْفِرُ
বাংলা উচ্চারণঃ আস-তাগফিরুল্লা-হ। তিনবার। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।
৩।
اللَّهُمَّ أَنْتَ السَّلامُ وَمِنْكَ السَّلامُ ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ
বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা আনতাস সালা-মু ওয়া মিনকার সালা-মু ,তাবা-রকতা ইয়া যাল জালা-লি ওয়াল ইকর-ম। একবার। অর্থ: "হে আল্লাহ, আপনিই সালাম (শান্তি), আপনার থেকেই শান্তি,হে মহাসম্মানের অধিকারী ও মর্যাদা প্রদানকারী, আপনি বরকতময়।" {মুসলিম, হা/ ৫৯১ ; মিশকাত, হা/ ৯৬১।}
৪।
لَا إِلَهَ إلا الله وَحْدَهُ لَا شَرِيكَ له له الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وهو على كل شَيْءٍ قَدِيرٌ اللهم لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ ولا مُعْطِيَ لِمَا مَنَعْتَ ولا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
বাংলা উচ্চারণঃ লা-ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া'হদাহু লা-শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল 'হামদু,ওয়া হুঅ 'আলা কুল্লি শাইয়্যিন ক্বাদীর। আল্লা-হুম্মা,লা-মা-নি'আ লিমা-আ'অত্বাইতা, ওয়ালা-মু'অ্ত্বিয়া লিমা-মানা'অ্তা, ওয়ালা -ইয়ান্ফা'উ যাল জাদ্দি মিনকাল জাদ্দু । একবার। অর্থ: " আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক , তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ,আপনি যা দান করেন তা ঠেকানোর ক্ষমতা কারো নেই। আর আপনি যা না দেন তা দেওয়ার ক্ষমতাও কারো নেই। কোনো ভাগ্যবানের ভাগ্য বা পরিশ্রমীর পরিশ্রম আপনার ইচ্ছার বাইরে কোনো উপকারে লাগে না।" { মুসলিম, হা/ ৫৮৭ ; মিশকাত,হা/ ৯৬২ ; বুখারী, হা/ ৮৪৪।}
৫।
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيطَانِ الرَّجِيمِ ﴿ اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا ھُوَ ۚ اَلْـحَيُّ الْقَيُّوْمُ ڬ لَا تَاْخُذُهٗ سِـنَةٌ وَّلَا نَوْمٌ ۭ لَهٗ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ ۭ مَنْ ذَا الَّذِيْ يَشْفَعُ عِنْدَهٗٓ اِلَّا بِاِذْنِهٖ ۭ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَھُمْ ۚ وَلَا يُحِيْطُوْنَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهٖٓ اِلَّا بِمَا شَاۗءَ ۚ وَسِعَ كُرْسِـيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ وَلَا يَـــــُٔـــوْدُهٗ حِفْظُهُمَا ۚ وَھُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ ٢٥٥ ﴾.
বাংলা উচ্চারণঃ আ'ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্ব-নির রজীম। আল্ল-হু লা— ইলা-হা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্কাইয়্যুম, লা- তা’খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিসসামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াশ ফাউ ইনদাহু— ইল্লা বি ইজনিহ ,ইয়া লামু মা বাইনা- আইদীহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি— ইল্লা বিমা শা’—-আ, ওয়াসিয়া কুরসি ইউহুস সামা ওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়া উদুহু হিফজু হুমা ওয়া হুয়াল আলিয়্যূল আযী-ম। অর্থঃ আমি বিতারিত শয়তান থেকে মহান আল্লাহ তা'আলা আশ্রয় প্রার্থনা করিতেছি।আল্লাহ,তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক।তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়।আকাশ ও ভূমিতে যা কিছু রয়েছে, সবই তাঁর।কে আছে এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তার অনুমতি ছাড়া?দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন।তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু তা ব্যতীত – যতটুকু তিনি ইচ্ছা করেন।তাঁর আসন সমস্ত আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টিত করে আছে।আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়।তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।
৬।
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ﴿قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۚ اَللّٰهُ الصَّمَدُ ۚ لَمْ يَلِدْ ڏ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ ۧ﴾
বাংলা উচ্চারণঃ বিসমিল্লা-হির রহমানির রহীম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুছ ছমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একবার।
অর্থঃ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি।বলুন, তিনিই আল্লাহ, একক। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। আর তার সমতুল্য কেউ নেই।
৭।
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ﴿قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ﴾
বাংলা উচ্চারণঃ বিসমিল্লা-হির রহমানির রহীম। কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক । মিন শাররি মা-খালাক। ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব। ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ। ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ। একবার। অর্থঃ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
৮।
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ﴿قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ اِلٰهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ ڏ الْخَنَّاسِ الَّذِيْ يُوَسْوِسُ فِيْ صُدُوْرِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ۧ﴾
বাংলা উচ্চারণঃ বিসমিল্লা-হির রহমানির রহীম। কুল আ‘ঊযুবিরাব্বিন্না-ছ। মালিকিন্না-ছ। ইলা-হিন্না-ছ। মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ। আল্লাযী ইউওয়াছবিছুফী সুদূরিন্নাছ-। মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।একবার। অর্থঃ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার, মানুষের অধিপতির, মানুষের মা’বুদের তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
৯।
“سبحان الله”
বাংলা উচ্চারণঃ "সুবহা-হাল্লা-হ,' ৩৩ বার। অর্থ: আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি।
“ الحمد لله”
বাংলা উচ্চারণঃ আল'হামদুলিল্লাহ ৩৩ বার। অর্থ: সকল প্রশংসা আল্লাহর জন্য।
“الله أكبر”
বাংলা উচ্চারণঃ আল্ল-হু আকবার ৩৩ বার। অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.
বাংলা উচ্চারণঃ লা-ইলা-হা, ইল্লাল্লা-হু ওয়া'হদাহু লা-শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুঅ আলা কুল্লি শাইয়্যিন ক্বাদীর। একবার। অর্থ: " আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক , তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।"
১০।
«رب قني عذابك يوم تبعث عبادك» (رواه مسلم)
বাংলা উচ্চারণঃ রব্বি ক্বিনী ' আযা-বাকা ইয়াওমা তাব'আসু ইবা-দাক। অর্থঃ "হে আমার প্রভু! আমাকে রক্ষা করুন আপনার শাস্তি থেকে যেদিন আপনি পুনরুত্থিত করবেন আপনার বান্দাগণকে।" {মুসলিম,হা/ ৭০৯।}
১১। اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك
বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা, 'আ'ইননী ' আলা -যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবা-দাতিক। অর্থঃ "হে আল্লাহ! আপনি আমাকে আপনার যিকির করতে,শুকর করতে এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে তাওফীক ও ক্ষমতা প্রদান করুণ।" {আবূ দাউদ, হা/ ১৫২২।}
১২। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ،
বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, ওয়া আ'ঊযু বিকা মিন আযা-বিল ক্ববর। অর্থঃ"হে আল্লাহ!আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কুফরি থেকে ও দারিদ্র্য থেকে এবং আপনার আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে।" {আবু দাউদ, হা/ ৫০০২।}
১৩।

বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত ওয়া আ'ঊযু বিকা মিনান্না-র। অর্থঃ "হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই আর আমি আপনার নিকট জাহান্নাম থেকে আশ্রয় চাই।{ আবূ দাউদ,হা/৭৯২,৯৮৫ ; মিশকাত,হা/৭৯২।}
১৪।
اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنَ البُخْلِ، وَأَعوذُ بِكَ مِنَ الجُبْنِ، وَأعُوذُ بِكَ أنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ، وَأعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ
বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা মিনাল বুখলি ওয়া আ'ঊযু বিকা মিনাল জুবনি ওয়া আ'ঊযু বিকা আন উরদ্দা ইলা -আর যালিল উমুরী ওয়া আ'ঊযু বিকা মিন ফিতনাতিল দুনিয়া- ওয়া আ'ঊযু বিকা মিন আযা-বিল ক্ববর। অর্থঃ"হে আল্লাহ! আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অপমানকর অতি বৃদ্ধ বয়সে পৌঁছান থেকে (যে বয়সে মানুষ কান্ডজ্ঞান হারিয়ে ফেলে), আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দুনিয়ার ফিতনা থেকে, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে।" {বুখারী,হা/২৮২২/৬৩৭০; মিশকাত,হা/৯৬৪}
১৫।
اللهم رب جبريل وميكائيل وإسرافيل أعذني من حر النار وعذاب القبر
বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা, রব্বা জিবরীলা ওয়া মিকাঈলা ওয়া ইসরা-ফীলা, আ'ইযনী মিন হাররিন না-রি আযা-বিল ক্ববর। অর্থঃ হে আল্লাহ, জিবরাঈল, মিকাঈল ও ইসরা-ফীলের প্রভূ, আমাকে জাহান্নামের আগুনের উত্তাপ ও কবরের আযাব থেকে রক্ষা করুন। {মুসনাদু আহমদ ৬/৬১;আস-সুনানুল কুবরা ৬/৪০।}
১৬।
رَضِيتُ بِاللَّهِ رَبَّاً، وَبِالْإِسْلاَمِ دِيناً، وَبِمُحَمَّدٍ ﷺ نَبِيّاً.
বাংলা উচ্চারণঃ রদ্বীতু বিল্লা-হি রব্বান, ওয়াবিল ইসলা-মি দীনান, ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। অর্থঃ আমি সন্ত্তুষ্টচিত্তে আল্লাহকে রব, ইসলামকে দীন ও মুহাম্মদ {সাঃ}-কে নবীরূপে গ্রহণ করছি। {আবু দাউদ,হা/৫০৭২।}
১৭।
اللهم بك أحاول وبك أقاتل وبك أصاول
বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা বিকা উ'হা-বিলু, ওয়াবিকা উক্বা-তিলু, ওয়াবিকা উ'সা -বিলু। অর্থঃ "হে আল্লাহ, আমি আপনার সাহায্যেই চেষ্টা করি, আপনার সাহায্যেই যুদ্ধ করি এবং আপনার সাহায্যে বীরত্ব প্রদর্শন করি ও বিজয়ী হই। {সহীহ ইবনু হিব্বান ৫/৩৭৪, মুসনাদু আহমদ ৪/৩৩২,৩৩৩।}
১৮।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نَافِعاً، وَرِزْقاً طَيِّباً، وَعَمَلاً مُتَقَبَّلاً.
বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা 'ইলমান না-ফি'আন, ওয়া রিযক্বান ত্বইয়্যিবান,ওয়া আমালাম মুতাক্বাব্বালান। অর্থঃ "হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান এবং হালাল রিযিক ও কবুলযোগ্য আমল চাই। {ইবনে মাজাহ,হা/৯২৫।}
১৯। سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ: عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ
বাংলা উচ্চারণঃ সুব'হা-নাল্লা-হি ওয়া বি'হামদিহী, আদাদা খলক্বিহী ওয়ারিদ্ব নাফসিহী ওয়া যিনাতা আরশিহী ওয়া মিদা-দা কালিমা-তিহ। অর্থঃ আমি আল্লাহর প্রসংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, তাঁর সৃষ্টির সংখ্যার সমান, তাঁর নিজের সন্তোষের সমান, তাঁর আরশের ওজনের সমান ও তাঁর বানীসমূহ লেখার কালি সমপরিমাণ। {মুসলিম,হা/২৭২৬(শামেলা),৬৬৬৫(ই.ফা.)}
২০ ।
النَّارِ مِنَ أَجِرْنِى اللَّهُمَّ
বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা, আজিরনী মিনান-নার। অর্থঃ "হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। {আবু দাউদ,হা/৫০৭৯।}
২১।

বাংলা উচ্চারণঃ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা -বিল্লা-হ্।। অর্থঃ "নেই কোন ক্ষমতা, নেই কোনো শক্তি,আল্লাহ ব্যতীত। {বুখারী,হা/৪২০৫ ; মুসলিম,হা/৫৯৪ ; মিশকাত,হা/২৩০৩}
২২।

বাংলা উচ্চারণঃ সুব'হা-নাল্লা-হি ওয়া বি'হামদিহি ওয়া সুব'হা- নাল্লা- হিল আযীম। অর্থঃ "আল্লাহর প্রসংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি এবং মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। {বুখারী, মুসলিম,মিশকাত,হা/২২৯৬-৯৮।}
২৩।

বাংলা উচ্চারণঃ আস্তাগ ফিরুল্ল-হাল্লাযী লা ইলা-হা ইল্লা-হুয়াল হাইউল ক্বইউম ওয়া আতূবু ইলাইহি।অর্থঃ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।যিনি ব্যতীত কোন উপাস্য নেই।যিনি চিরঞ্জীব ও সবকিছু ধারক। আমি তাঁর দিকে ফিরে যাচ্ছি বা তাওবা করছি। {তিরমিযী,হা/৩৫৭৭; মিশকাত,হা/২৩৫৩}
২৪।
বাংলা উচ্চারণঃ "আল্ল-হুম্মাফিরলী মা-ক্বদ্দামতু, ওয়ামা - আখখরতু ওয়ামা - আসররতু ওয়ামা - 'আ'লাংতু ওয়ামা - আসরফতু ওয়ামা - আংতা আ'লামু বিহী মিন্নী। আংতাল মুক্বদ্দিমু ওয়া আংতাল মুআখখিরু, লা-ইলা-হা ইল্লা-আংতা।" অর্থঃ"হে আল্লাহ, আপনি আমার জন্য ক্ষমা করুন, আমি আগে যা করেছি এবং পরে যা করছি, গোপনে যা করেছি এবং প্রকাশ্যে যা করেছি এবং বাড়াবাড়ি করে যা করেছি এবং যা আপনি আমার চেয়ে ভাল জানেন। আপনিই অগ্রবর্তী করেন, আপনিই পিছিয়ে দেন। আপনি ছাড়া কোনো মাবুদ নেই। {তিরমিযী, হা/৩৪২১ ; আবূ দাউদ,হা/৭৬০}
২৫।
اللهم إني أسألك من الخير كله، ما علمت منه وما لم أعلم، وأعوذبك من شر كله، ما علمت منه وما لم أعلم
বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা,ইন্নী আসআলুকা মিনাল খইরি কুল্লিহ,মা 'আলিমতু মিনহু ওয়া মা-লা-আ'অলাম। ওয়া আ'ঊযু বিকা মিনাশ শাররি কুল্লিহী,মা- 'আলিমতু মিনহু ওয়া মা-লা-আ'অলাম। অর্থঃ "হে আল্লাহ , আমার জানা ও অজানা সকল প্রকার কল্যাণ আমি আপনার কাছে প্রার্থনা করছি। এবং আমার জানা ও অজানা সকল অকল্যাণ ও অমঙ্গল থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।"{সহীহুল জামিয়িস সাগীর ১/২৭৪,সিলসিলাতুল আহাদিসিস সাহীহাহ ৪/৫৬-৫৭}
২৬। اللهم إني أعوذ بك من الهم و الحزن والعجز و الكسل والذل والصغار والفواحش ما ظهر منها وما بطن
বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা মিনাল হাম্মি ওয়াল 'হাযান,ওয়াল 'আজযি ওয়াল কাসাল,ওয়ায যুল্লি ওয়াস স্বাগা-র ওয়াল ফাওয়া-হিশা মা-যাহার মিনহা -ওয়ামা -বাত্বন। অর্থঃ "হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছিঃ দুশ্চিন্তা, উৎকণ্ঠা, বেদনা, হতাশা,অক্ষমতা,অলসতা লাঞ্ছনা নীচতা এবং প্রকাশ্যে -গোপন অশ্লীলতা থেকে। {ইবনু হিব্বান,সিকাত ৯/২৬৫;আলবানী যায়ীফাহ ১৩/৬৮৯।}
২৭।
لَا إلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الـمُلْكُ وَلَهُ الـحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ (بِيَدِهِ الـخَيْرُ) وَهُوَ عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ
বাংলা উচ্চারণঃ লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া'হদাহু লা-শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউ'হয়ী ওয়া ইউমীতু বিইয়াদিহিল খইরু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন খদীর। দশবার। অর্থঃ আল্লাহ তা'আলা ব্যতীত সত্যিকার কোন ইলাহ নেই, তিনি একক তাঁরর কোন শরীক নাই,সমস্ত রাজত্ব একমাত্র তাঁহারই ,সমস্ত প্রশংসা তাঁহারই প্রাপ্য, তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তাঁর হাতেই সকল কল্যাণ। এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। {আলবানী, সহীহুত তারগীব ১/২৬২-২৬৪।}
২৮। اللهم اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم - التواب الغفور
বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মাগফির লী,ওয়াতুব 'আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহীম।{অন্য বর্ণনায়ঃ(তাওয়াবুল গফুর)}। একশতবার। অর্থঃ "হে আল্লাহ, আপনি ক্ষমা করুন আমাকে, তাওবা কবুল করুন আমার; নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করুণাময় {অন্য বর্ণনায়ঃ তাওবা কবুলকারী ক্ষমাশীল।}
২৯। একশত বার।
«سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ»/
وَبِحَمْدِهِ الْعَظِيم اللَّه سُبْحَانَ
বাংলা উচ্চারণঃ সুব'হা-নাল্লা-হি ওয়া বি'হামদিহী/সুব'হা-নাল্লা-হিল আযীম ওয়া বি'হামদিহী। একশত বার। অর্থঃ "ঘোষণা করছি আল্লাহর পবিত্রতা, তাঁর প্রসংসাসহ/মহামহিম আল্লাহর পবিত্রতা ও প্রসংসা ঘোষণা করছি।
৩০।
সূরা ইখলাস দশবার।
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ﴿قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۚ اَللّٰهُ الصَّمَدُ ۚ لَمْ يَلِدْ ڏ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ ۧ﴾
বাংলা উচ্চারণঃ বিসমিল্লা-হির রহমানির রহীম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুছ ছমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তিনবার। অর্থঃ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি।বলুন, তিনিই আল্লাহ, একক। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। আর তার সমতুল্য কেউ নেই।
৩১।
দরুদ শরীফ দশবার।

বাংলা উচ্চারণ : “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদিন, কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদিউ, ওয়া আলা আলি মুহাম্মদিম, কামা বারাকতা আলা ইবরাহীমা, ওয়া আলা আলি ইবরাহিমা, ইন্নাকা হামিদুম মাজিদ।”[সকাল -সন্ধ্যায় দশবার।] অর্থঃ হে আল্লাহ! তুমি মুহাম্মদ ওমুহামাদের পরিজনের প্রতি রহমত বর্ষণ কর যেভাবে রহমত বর্ষণ করেছ ইব্রাহীম ও ইব্রাহিমের পরিজনের প্রতি।নিশ্চয় তুমি প্রসংসিত ও সম্মানিত।হে আল্লাহ! তুমি বরকত নাজিল কর মুহাম্মদ ও মুহাম্মদের পরিজনের প্রতি যেভাবে রহমত নাজিল করেছ ইব্রাহীম ও ইব্রাহিমের পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রসংসিত ও সম্মানিত । {বুখারী,হ/৩৩৭০; মুসলিম,হা/৪০৬}